ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’
ছবি: অন্তর্জাল

প্রকৃতিতে আজ ফাল্গুন। পাতা ঝরা শেষে এসেছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে সবুজ পাতা আর নানা রঙ্গের ফুল। ফাল্গুনের হাত ধরেই তো ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ বাহারি সাজ। বসন্তের আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। 

আমরা ফাল্গুন মাসকে আদুরে স্বরে বলে থাকি ফাগুন। এই ফাগুনের ভেতর লুকিয়ে আছে বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা। বসন্ত এসেছে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তি ফুলের পরশ আর সৌরভে কেটে যাক শীতের জরাজীর্ণ।

Advertisement

বাংলা বছর গণনায় ফাল্গুন ১১তম মাস। এই মাসটি কালের আবর্তনে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এটি শুধু একটি মাসের নামের মধ্যে সীমাবদ্ধ নেই। ১৩৫৮ বঙ্গাব্দের ৮ ফাল্গুন ঘটেছিল মহান ভাষা আন্দোলন। যা আজ বিশ্বব্যাপী ২১ ফেব্রুয়ারির মোড়কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। 

বসন্ত উৎসবটি বাঙালির সব বয়সির মানুষের জন্য হলেও এতে তারুণ্যের অংশগ্রহণ থাকে বেশি। এ দিনটিতে তরুণ-তরুণীরা বাসন্তী রঙের পোশাকে নিজেদের সজ্জিত করে। ফুল বিনিময় ও ব্যবহারের ধুম পড়ে যায়। তবে এ সময়ে এই ধরনের আয়োজন গ্রামাঞ্চলের পরিবর্তে শহরাঞ্চলেই বেশি দেখা যায়।

ফাগুনের আনন্দ ও রঙ ছড়াবে আজ। তারুণ্য মেতে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, রমনা বটমূল, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেনসহ পুরো রাজধানী ।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!