ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

মোহাম্মদ আলীর আঁকা বিরল ছবি উঠছে নিলামে

ফিচার ডেস্ক
প্রকাশিত: ২২:২৪, ১ অক্টোবর ২০২১
মোহাম্মদ আলীর আঁকা বিরল ছবি উঠছে নিলামে
কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলী

কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর বক্সিং প্রতিভার কথা সর্বজনবিদিত হলেও, তার ছবি আঁকার বিরল প্রতিভার কথা অনেকেরই অজানা। বক্সিং রিংয়ে লড়াইয়ের ফাকেও ছবি আঁকতে পছন্দ করতেন মোহাম্মদ আলী। আগামী সপ্তাহে নিউইয়র্কে তার নিজ হাতে আঁকা তেমনই কিছু ছবি নিলামে উঠতে যাচ্ছে। 

মোহাম্মদ আলীর আঁকা ২৪ টি স্কেচ ও পেইন্টিং এবার নিলামে তোলা হবে। এগুলোর মধ্যে অধিকাংশ ছবিই কার্টুন ঘরানার এবং কিছু ছবিতে আলীর স্বাক্ষরও রয়েছে। ছবিগুলোর মধ্যে ধর্ম ও সামাজিক ন্যায়বিচার সম্পর্কে মোহাম্মদ আলীর চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে। নিজেকে বক্সিং রিংয়ে কল্পনা করেও ছবি এঁকেছেন তিনি।

১৯৭৮ সালে ঐতিহাসিক মিনি সিরিজ `ফ্রিডম রোড` এর শ্যুটিং এর সময় `স্টিং লাইক আ বী` নামক পেইন্টিং আঁকেন মোহাম্মদ আলী১৯৭৮ সালে ঐতিহাসিক মিনি সিরিজ 'ফ্রিডম রোড' এর শ্যুটিং এর সময় 'স্টিং লাইক আ বী' নামক পেইন্টিং আঁকেন মোহাম্মদ আলী। ঐ ছবিতে দেখা যায়, জনৈক প্রতিপক্ষকে নকআউট পর্বে হারানোর পর রেফারির কাছে অনুযোগ করছেন তিনি, 'রেফারি, সত্যিই তো সে (আলী) একটা মৌমাছির মতো উড়ে বেড়ায় আর দংশন করে!' বনহ্যামস নিলামকারীরা জানান, ৫ অক্টোবরের নিলামে, আলীর আঁকা এই ছবিটি ৪০ হাজার থেকে ৬০ হাজার ডলারের মধ্যে বিক্রি হবে বলে তাদের প্রত্যাশা।

আয়োজকরা বলেন, মোহাম্মদ আলী তার বক্সিং এর জন্য খ্যাত; কিন্তু তার ছবি আঁকার প্রতিভার কথা খুব কম মানুষই জানেন। লড়াই বা অনুশীলন শেষে নিজেকে মুক্ত করে দেওয়ার জন্য স্কেচগুলো আঁকতেন তিনি।

"বহু মানুষ এই নিলামের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। কারণ অনেকেই জানতেন না, মোহাম্মদ আলী একজন শিল্পীও ছিলেন; এবং তিনি এত এত অসাধারণ চিত্র এঁকেছেন! তাই আমরা এ ব্যাপারে বেশ উত্তেজনা ও আলোড়ন দেখতে পাচ্ছি", বলেন বনহ্যামস এর পপুলার কালচার বিভাগের পরিচালক, হেলেন হল।

মোহাম্মদ আলীর আঁকা ২৪ টি স্কেচ ও পেইন্টিং এবার নিলামে তোলা হবেমোহাম্মদ আলীর সঙ্গে ছবিগুলো নিয়ে কাজ করেছেন রোডনি হিলটন ব্রাউন। তার সংগ্রহ থেকেই ছবিগুলো নিলামে তোলার প্রস্ততি চলছে। ক্যারিয়ারে সফলতার চূড়ায় এসে, সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। দীর্ঘদিন পারকিনসন'স রোগের সঙ্গে লড়াই করে, ২০১৬ সালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী।

মোহাম্মদ আলীর আঁকা ১৯৬৭ সালের ছবি, 'দ্য স্টারভিং চিলড্রেন অব মিসিসিপি'তে শর্টস পরিহিত একজন মানুষের অবয়ব দেখা যায়, যিনি বলছেন, "আমি শুধুমাত্র এই গরিব, কৃষ্ণাঙ্গ শিশুদের খাবার জোগাড় করতে লড়াই করতে চাই।"  

পরিচালক হেলেন আরও বলেন, "একটি ছবি আছে, যেখানে লস অ্যাঞ্জেলেস ও নিওয়ার্কের ১৯৬৫ ও ১৯৬৭ সালের রেস রায়টের কথা উল্লেখ করা হয়েছে। একটি ছবিতে ইসলামের প্রতি তার অনুরাগের কথা প্রকাশ পেয়েছে। তিনি তখন সদ্য ইসলাম গ্রহণ করেছেন। আরও কিছু ছবিতে বক্সিং সম্পর্কিত কিছু বিষয় উঠে এসেছে।"

মোহাম্মদ আলীর আঁকা অন্যান্য ছবির মধ্যে রয়েছে, ১৯৬৭ সালে আঁকা "আমেরিকা: দ্য বিগ জেল" এবং 'ওয়ার ইন আমেরিকা"। এই দুটি ছবি ২৫,০০০-৩৫,০০০ ডলারে বিক্রি হবে বলে আয়োজকদের ধারণা।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!