ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

১৫ বছর চাকরি করে এই নারীর সঞ্চয় ১০ কোটি টাকা, রয়েছে দামী ফ্ল্যাটও

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:১২, ২৯ সেপ্টেম্বর ২০২১
১৫ বছর চাকরি করে এই নারীর সঞ্চয় ১০ কোটি টাকা, রয়েছে দামী ফ্ল্যাটও
কেটি ডোনেগান

মহামারির কারণে বিশ্বে বেকার হয়েছেন হাজার হাজার মানুষ। তবে কেটি ডোনেগান নামের ব্রিটিশ এই নারী সেসময় স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন। তখন তার বয়স মাত্র ৩৫ ছিল, আর এখন ৩৭। তবে অবসর জীবনের খরচ কী ভাবে চলবে, তা নিয়ে অবশ্য বিশেষ চিন্তা ছিল না তার। কারণ, মাত্র কয়েক বছরের কর্মজীবনেই প্রায় ১০ লাখ ইউরো (প্রায় ১০ কোটি টাকা) সঞ্চয় করে ফেলেছেন তিনি! কিনেছেন দামী ফ্ল্যাটও।

স্কুলে পড়ার সময় থেকেই কেটির সঞ্চয়ের নেশা। তিনি মিতব্যয়ী ছিলেন ছোটকাল থেকেই। সমবয়সীদের যখন খরচের ঝোঁক ছিল, তার লক্ষ্য ছিল জমানো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণিতে বিভাগে পড়াকালীন একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অস্থায়ী কর্মী হিসেবে কাজ শুরু করেন কেটি। ঘণ্টা-পিছু ৯ পাউন্ড মজুরিতে। এরপর পড়াশোনার পালা শেষ না করেই ২০০৫ সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাজ নিয়ে পাড়ি দেন কোস্টারিকায়। সেখানেই স্বামী অ্যালানের সঙ্গে তার পরিচয় হয়েছিল।

স্বামীর সঙ্গে কেটি ডোনেগানদেশে ফিরে এসে ২০০৮ সালে পড়াশোনা শেষ করেন কেটি। অ্যালেনের হ্যাম্পশায়ারের বাড়িতে থেকেই চাকরি শুরু করেন। কেটির কথায়, সে সময় তার বার্ষিক আয় ছিল প্রায় ২৮,৫০০ পাউন্ড (প্রায় ২৮ লাখ ৬১ হাজার টাকা)। কিন্তু একটা পুরনো গাড়িতে চড়তাম। সস্তার প্যাকেটের খাবার খেয়েই কাটাতেন তিনি।

ছোটবেলা থেকেই কেটি ছিলেন মিতব্যয়ী এমন কৃচ্ছ্রসাধনের সৌজন্যে ২০১০ সালের মধ্যেই একটি বেসিংস্টোকে একটি দু’কামরার ফ্ল্যাট কিনে ফেলেছিলেন তিনি। এক লাখ সাড়ে ৬৭ হাজার ইউরোর (প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা) ফ্ল্যাটের জন্য প্রাথমিক ভাবে দিতে হয়েছিল ৪২ হাজার পাউন্ড (প্রায় ৪৩ লাখ টাকা)। ২০১৩ সালে অ্যালেনকে বিয়ে করেন কেটি। ততদিনে তিনি বেশ কয়েক কোটি জমিয়ে ফেলেছেন। স্বনিযুক্ত পেশায় যুক্ত অ্যালেনও মোটামুটি প্রতিষ্ঠিত। এর কয়েক বছর পর থেকেই চাকরি ছাড়ার ভাবনা বাঁধতে শুরু করেছিল তার মনে। শেষ পর্যন্ত ২০১৯ সালে চাকরি থেকে অবসর নেন কেটি। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!