ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]
পাসপোর্ট নিয়ে ভোগান্তি

সৌদিতে অবৈধ হওয়ার ঝুঁকিতে বহু বাংলাদেশি

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৪, ১৩ ডিসেম্বর ২০২৪
সৌদিতে অবৈধ হওয়ার ঝুঁকিতে বহু বাংলাদেশি
পাসপোর্ট- ফাইল ফটো

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্ট পেতে মাসের পর মাস সময় লাগায় আকামা নবায়ন করতে পারছেন না তারা।

এই দীর্ঘসূত্রতার কারণে গুনতে হচ্ছে জরিমানা। আবার অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন বহু বাংলাদেশি। এছাড়া সৌদি আরবের আইন অনুযায়ী অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ও দেশে ফেরত পাঠানোর শঙ্কা তো আছেই।

প্রবাসীরা বলছেন, পাসপোর্ট নিয়ে জটিলতা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয় কর্মক্ষেত্রেও প্রভাব ফেলছে।

Advertisement

এ অবস্থায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় প্রবাসীকল্যাণ উপদেষ্টা জানান, এমআরপি বিতরণ প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে এবং প্রবাসীদের সমস্যার সমাধান দেওয়া হবে।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হলেও, এর আগে জমা দেওয়া এমআরপি পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে এই সমস্যা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!