ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লেবানন থেকে ফিরলেন আরো ৮৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪১, ১৩ ডিসেম্বর ২০২৪
লেবানন থেকে ফিরলেন আরো ৮৫ বাংলাদেশি
লেবানন থেকে ফিরলেন আরো ৮৫ বাংলাদেশি

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরো ৮৫ জন বাংলাদেশে ফিরে এসেছেন। এ নিয়ে ১৬টি ফ্লাইটে নিরাপদে ফিরেছেন মোট ১ হাজার ৪৮ বাংলাদেশি।

শুক্রবার সকাল ৭টা ২১ মিনিটে বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা।

Advertisement

এ সময় তাদের ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেয় আইওএম। কর্মকর্তারা চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!