ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

আমিরাতে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন বাংলাদেশি

আব্দুল্লাহ আল শাহীন
প্রকাশিত: ০০:০৯, ৪ অক্টোবর ২০২৪
আমিরাতে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন বাংলাদেশি
আবুল মনসুর আব্দুল সবুর। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আবুল মনসুর আব্দুল সবুর নামের এক বাংলাদেশি ২০ মিলিয়ন দিরহামের লটারি জিতেছেন। মনসুর আমিরাতের আবু ধাবিতে ডেলিভারি রাইডারের কাজ করেন। 

জানা গেছে, বাংলাদেশি এই প্রবাসী সর্বশেষ লটারির টিকিট কেনেন। পরে ড্রয়ে তার নাম উঠে এবং ২০ মিলিয়ন দিরহাম জিতে নেন। খালিজ টাইমস বলছে, ৫০ বছর বয়সী এই ব্যক্তি ২০০৭ সাল থেকেই র‌্যাফেল ড্রয়ের টিকিট কিনে এসেছেন।

সর্বশেষ মনসুর ও তার বন্ধুরা পাঁচটি টিকিট কিনেছিলেন। যার মধ্যে একটি বিজয়ী হয়েছে। বছরের পর বছর টিকিট কেনার পর অবশেষে জয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। লটারি জেতা টাকার দিয়ে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন মনসুর।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: আরব আমিরাত
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!