এ বিষয়ে গত শুক্রবার জোহর স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেন, জোহর স্টেট মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ডিভিশন ইস্কান্দার পুতেরি সিটি কাউন্সিল, মুয়ার ব্রাঞ্চ এনফোর্সমেন্ট ইউনিট, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (আইপিডি তাংকাক) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

.png)
তিনি বলেন, ইস্কান্দার পুটেরিতে অভিযানে মোট ৩৬ জন এবং টাংকাকে মোট ২৯৫ জন বিদেশি ও স্থানীয় নাগরিকের কাগজপত্র পরীক্ষা করার পর ইস্কান্দার পুতেরিতে আটককৃতদের মধ্যে ১০ জন মিয়ানমারের, পুরুষ ৬ জন, নারী তিনজন, থাই পুরুষ একজন। আটককৃতদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৫৩ বছরের মধ্যে। ২১ বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তি, যিনি প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক।
তাংকাকে আটককৃতদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি, পাঁচজন নেপালি পুরুষ ও ৩ জন নারী, ১৩ জন পাকিস্তানি, ১২ জন মিয়ানমার, আটজন ভারতীয় এবং একজন কম্বোডিয়ান নারী। আটককৃত প্রত্যেকের বয়স ১৯ থেকে ৫১ বছরের মধ্যে।
মোহম্মদ ফয়জল শামসুদিন বিবৃতিতে বলেন, ইমিগ্রেশন, রাজ্যের অন্যান্য সব প্রয়োগকারী বিভাগের যৌথ সহযোগিতায় জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের আগমনের বিষয়টিকে কীভাবে সুরাহা করা যেতে পারে তা নিশ্চিতে পর্যায়ক্রমে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। যারা বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট/পারমিট ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগ দেয়- এমন নিয়োগকর্তা এবং প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে।