ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ৫ মে ২০২৪
মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পাহাংয়ে ১০ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, ইন্দোনেশিয়ার ১০, থাইল্যান্ড ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে ৩০ জনকে আটক করা হয়।

Advertisement

অধিক তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে আটক ব্যক্তিদের ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলে অভিবাসন বিভাগ জানিয়েছে।

অবৈধ অভিবাসীদের অবস্থানের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য রাজ্যের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!