ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা দূতাবাসের

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ২৭ মার্চ ২০২৪
ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা দূতাবাসের
ফাইল ফটো

ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধ‌তি পরিবর্তন করার নির্দেশনা দিয়েছে ইতালি দূতাবাস। 

বুধবার ঢাকায় ইতালি দূতাবাস এক নো‌টি‌শে জানায়, দূতাবাস ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধ‌তি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। 

বৈধ নুলাওস্তাসহ (nullaosta) ভিসা অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবে। দয়া ক‌রে ধৈর্য ধরুন এবং ম‌নে রাখ‌বেন ভিসার জন্য বুকিং স্লট নি‌তে কো‌নো চার্জ লাগবে না বলে নির্দেশনায় বলা হয়েছে।

Advertisement

এদিকে মঙ্গলবার ভিএফএস গ্লোবাল তা‌দের ও‌য়েবসাই‌টে এক বিজ্ঞ‌প্তি‌তে জানায়, ইতা‌লি দূতাবাসের নির্দেশ অনুসারে, ভিএফএস গ্লোবাল ভিসার অনুরোধ ফাইল করার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধ‌তি নি‌য়ে কাজ কর‌ছে। এ পদ্ধ‌তি‌তে জরুরি প্রয়োজনে সব আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি দেবে।

এদিকে নতুন পদ্ধ‌তি বা নিয়ম কয়েক দিনের মধ্যে কার্যকর এবং সর্বজনীন হবে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ বিষ‌য়টি বিজ্ঞাপ‌নের মাধ্যমে জানা‌নো হ‌বে।

ইতা‌লি গমনেচ্ছু বাংলা‌দে‌শির দেশ‌টি‌তে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়। 

সম্প্রতি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে গি‌য়ে বেশ ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌চ্ছে বাংলা‌দে‌শি কর্মী‌দের। কর্মী‌দের অভিযোগ, সহজেই মিলছে না ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: দূতাবাস
লিংক সফলভাবে কপি হয়েছে!