এনআইডি না থাকায় বিশেষ করে ব্যাংকের লেনদেন ও জমিসংক্রান্ত বিষয়ে অহরহ ঝামেলায় পড়তে হচ্ছে প্রবাসীদের। এনআইডি সমস্যায় অনেক প্রবাসী পাসপোর্টও করতে পারছেন না। এতে প্রবাস জীবনে নানা হয়রানিতে পড়তে হচ্ছে তাদের।
নির্বাচন কমিশন (ইসি) বলছে, অনেক প্রবাসী এনআইডির জন্য আবেদন করলেও অনেক ক্ষেত্রে তদন্তে গিয়ে তাদের দেওয়া তথ্যের সত্যতা মিলছে না। ফলে এসব আবেদন বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের দেশে এসেই আবেদন করতে হবে।
.png)
এ ব্যাপারে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নীতিমালা অনুযায়ী, অবৈধভাবে বসবাসকারীদের বা বৈধ পাসপোর্ট যাদের নেই তাদের আবেদন আমলে নেয়ার কোনো সুযোগ নেই। আর প্রবাসীদের অনেকেই আবেদন করলেও তদন্তে গিয়ে সত্যতা মিলছে না। ফলে তাদের আবেদন বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের দেশে এসেই আবেদন করতে হবে। তবে কেউ যেন ভোগান্তিতে না পড়েন সে নির্দেশনাও দেওয়া আছে।