ভুক্তভোগী পরিবারের জানান, শনিবার রাতে বাড়িতে কেউ ছিলো না। ভোররাতে প্রতিবেশিদের কাছ থেকে খবর পান তাদের কিছুলোক মিলে জানালা কেটে লুট চালাচ্ছে। সকালে এসে দেখে ঘরে থাকা সিন্দুক ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বেশ কিছু আসবাবপত্র লুট করা হয়েছে।
তাদের দাবি,এলাকায় আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জেরে মেজবাহউদ্দিন খান ওরফে ম্যাগনেটের সঙ্গে সুজনের পরিবারের বিরোধ ছিলো। গত জানুয়ারিতে সুজন পক্ষের মিরাজের বিয়ের অনুষ্ঠানে ঢুকে লুট চালায় ম্যাগনেটের লোকজন। এ ঘটনায় মামলার সাক্ষী হন প্রবাসী সুজনের স্ত্রী। এ নিয়ে বিরোধ চলছিলো তাদের। শনিবার রাতে নির্জন বাড়ি থাকায় দ্বিতীয় দফায় চালাতে পারে। এঘটনায় বিচারে দাবি তাদের।
.png)
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলেও মেজবাহউদ্দিন খান ওরফে ম্যাগনেট পক্ষের কাউকে পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়বীর জানান, ঘটনা শুনেছি। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ। জড়িত যিনিই হউক ব্যবস্থা নেয়া হবে।