ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দেশে ফিরে বিয়ে করা হলো না লিটনের, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে গেল প্রাণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪:৫৬, ২৭ জানুয়ারি ২০২৪
দেশে ফিরে বিয়ে করা হলো না লিটনের, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে গেল প্রাণ
সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুরুল হুদা ওরফে লিটন (৩৪) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। কিছুদিনের মধ্যে দেশে ফিরে বিয়ের কথা ছিলো তার।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে দক্ষিণ আফ্রিকায় জোহান্সবাগে লিটনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই ঘটনা ঘটে। 

নিহত লিটনের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। কিছুদিনের মধ্যে তার দেশে আসার কথা ছিল বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।

Advertisement

তিনি দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পূর্ব জগতপুর গ্রামের লাল মোহাম্মদের বাড়ির এবাদুল হকের ছেলে। দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নুরুল হুদার ছোট ভাই নুরুল আলম মুঠোফোনে পরিবারের সদস্যদের এ তথ্য জানিয়েছেন। নুরুল হুদার চাচাতো ভাই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নুরুল হুদার চাচাতো ভাই মনির হোসেন জানান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হিলব্রু এলাকায় ব্যবসা করতেন নুরুল হুদা। সেখানে তার দুটি দোকান রয়েছে। কিছুদিন ধরে সেখানে অবস্থিত এক বাংলাদেশির সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়ে তার বিরোধ চলছিল। শনিবার সকাল ৯টার দিকে দোকানের সামনের সড়কে নুরুল হুদাকে একা পেয়ে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিনের মধ্যে নুরুল হুদার দেশে আশার কথা ছিল। তার বিয়ের জন্য বাড়িতে মেয়ে দেখা চলছিল। এ জন্য বাড়িতে একতলা ভবনের কাজও শেষ করা হয়েছে। দুই দিন আগে নুরুল হুদা বাবাকে বলেছিলেন, ১৫ ফেব্রুয়ারি দেশে এসে নতুন ঘরেই উঠবেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!