নিহতরা হলেন- আলমগীর হোসেন সাজু, তার দুই সন্তান জাকির হোসেন ও মাইরা হোসেন।
শুক্রবার স্থানীয় সময় বিকেলে দেশটির লেস্টার সিটির হিংলি এলাকায় লরির ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
.png)
যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়, আলমগীর হোসেন সাজু সপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বিএমডব্লিউ কারটিকে একটি লরি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের। এছাড়া ঐ প্রবাসীর স্ত্রী সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
নিহতদের পরিবার বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা। তাদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে।