ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদানে বাজারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫০, ১০ সেপ্টেম্বর ২০২৩
সুদানে বাজারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৪০
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দক্ষিণ খার্তুমের একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

চলতি বছরের ১৫ এপ্রিল থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক উপ-প্রধান ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধান মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের জেরে এ গৃহযুদ্ধ শুরু হয়।

Advertisement

রাজধানী খার্তুমের স্থানীয় প্রতিরোধ কমিটি বলেছে, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কোরো বাজার এলাকায় বোমাবর্ষণ করে। কোরো বাজারে গণহত্যায় নিহতের সংখ্যা’ বিকালের মধ্যে বেড়ে ৪০ এ পৌঁছেছে।

তিনি জানান, আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কারণ কাছাকাছি বাশাইর হাসপাতালে আহতের সংখ্যা বাড়ছেই।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!