ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্বিষহ জীবনের চিত্র ফেসবুকে, ঘর পেল শিরিনের ২ সন্তান

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ৮ সেপ্টেম্বর ২০২৩
দুর্বিষহ জীবনের চিত্র ফেসবুকে, ঘর পেল শিরিনের ২ সন্তান
ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি বছরের ৫ মে কবি আলাউদ্দিন আদর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিরিনের ছোট্ট দুই সন্তান নিয়ে তার দুর্বিষহ জীবনের চিত্র তুলে ধরে পোস্ট করেছিলেন।

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা দরিদ্র রিকশা চালকের স্ত্রী ও দুই শিশুর মানবেতর জীবনযাপন নিয়ে আদরের পোস্টটি ১৭ জুন চিত্র সাংবাদিক দুলাল তালুকদারের দৃষ্টিগোচর হলে তিনি ইউনাইটেড ট্রাস্টকে অবহিত করেন। 

এরপর ইউনাইটেড ট্রাস্ট ফেনীর কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া শিরিনের ছোট দুই বাচ্চার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

Advertisement

শিরিনের দেখানো জায়গা নিয়ে সিদ্ধান্ত নেয় ইউনাইটেড ট্রাস্টের গৃহ নির্মাণ প্রকল্প। পরে তাদের মাধ্যমে গৃহ নির্মাণের পরিকল্পনা করা হয়। ঠিক তার কিছুদিন পর শিরিনের বাড়ির কাজ শুরু হয়। 

শুক্রবার বিকেলে ইউনাইটেড ট্রাস্ট ফেনীর কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়সাল ভূঁইয়া, দৈনিক প্রথম আলোর সোনাগাজী উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন নাহিদ, গাজী টিভির ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, নাঙ্গলমোড়া কেবল নেটওয়ার্কের পরিচালক জিয়াউল হক মিলন উপস্থিত থেকে শিরিনকে তার নবনির্মিত ঘরটি বুঝিয়ে দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!