বুধবার দুপরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী।
অপহরণের শিকার শামীম বলেন, সদর উপজেলার তেমুহনী এলাকায় শাপলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে তিনি বাড়িতে যাওয়ার সময় আসামিরা টানাহেঁচড়া করে মারধর করে। টমটমে নির্জন স্থানে নিয়ে, ভয়ভীতি দেখিয়ে কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে তাদের মুক্তিপণ আদায়ের জন্য পরিবারে ফোন করে। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা।
.png)
আরো পড়ুন >>> ঘের পাড়ে সাম্মাম চাষে শিক্ষকের চমক
পুলিশ জানায়, গ্রেফতার আবদুল্লা আল ফিরোজ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকার বাসিন্দা নুর নবীর ছেলে। উদ্ধার হওয়া যুবক মো. শামীম পাটোয়ারী ফেনী জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শামছুল হকের ছেলে। ঘটনায় অপহৃত শামীম পাটোয়ারীর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে করা মামলায় অপরাপর আসামিরা হলেন মো. এরশাদ (৩০), রাকিবুল ইসলাম (২৫) ও মো. মহিন (২৭)।
ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।