ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ইতালির ক্যালাব্রিয়ায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৬৫০ অভিবাসনপ্রত্যাশী

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৯, ২৯ মার্চ ২০২৩
ইতালির ক্যালাব্রিয়ায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৬৫০ অভিবাসনপ্রত্যাশী
ফাইল ফটো

ইতালির দক্ষিণে রোচেল্লা ইওনিকার ক্যালাব্রিয়ান বন্দরে বাংলাদেশিসহ ৬৫০ জন অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন। রোববার রাতে মাছ ধরার নৌকা নিয়ে তারা ইতালির উপকূলে পৌঁছান।

দেশটির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, ৩০ মিটার দীর্ঘ একটি নৌকা নিয়ে তারা উপকূলে পৌঁছান। আরো পাঁচদিন আগে লিবিয়ার উপকূল থেকে এই অভিবাসনপ্রত্যাশীরা রওনা হয়েছিলেন।

আনসা জানিয়েছে, ক্যালাব্রিয়ায় আগত এসব অভিবাসনপ্রত্যাশীদের সবাই পুরুষ। তারা সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মিশর থেকে এসেছেন বলে জানা গেছে। তবে কোন দেশ থেকে কতজন এসেছেন সে তথ্যটি এখনও জানা যায়নি। আগতদের সবাই শারীরিকভাবে ভালো আছেন।

Advertisement

ভূমধ্যসাগরে সম্প্রতি কয়েকটি নৌকাডুবি এবং শতাধিক মানুষের মৃত্যুর পরেও ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামানো যাচ্ছে না। মৃত্যুর ঝুঁকি জেনেও ইতালির উপকূলের দিকে ছুটছেন তারা। শুক্র এবং শনিবার মিলিয়ে দুই দিনে অন্তত তিন হাজার অভিবাসনপ্রত্যাশী এসেছেন ইতালির লাম্পেদুসায়। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!