বার্তা সংস্থাটি জানায়, তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে।
ইতালীয় কোস্টগার্ড শুক্রবার জানায়, আগের রাতে তারা একটি ছোট মাছ ধরার নৌকা তীরে তুলে আনে। পরে সেখান থেকে ৮ জনকে মৃত এবং ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো, নাইজার, মালি ও আইভরি কোস্টের নাগরিকরা রয়েছেন।
.png)
এতে বলা হয়েছে, তিউনিসিয়া থেকে নৌকটি যাত্রা শুরু করেছিল কয়েকদিন আগে। মৃতরা সবাই হাইপোথারমিয়াতে মারা গেছে বলে মনে করা হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার ইতালীয় কোস্টগার্ডকে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটির কথা মাল্টার কর্তৃপক্ষ। কারণ ভূমধ্যসাগরের যে স্থানে নৌকাটি শনাক্ত হয়েছিল, সেটি মাল্টার নিয়ন্ত্রণাধীন এলাকা।