বাংলাদেশ সময় আনুমানিক রোববার বিকেল ৩টার দিকে গাড়ি চাপায় ঘটনাস্থলেই মনির হোসেনের মৃত্যু হয়। নিহত মনির জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ইমাম হোসেন ভূইয়ার ছেলে।
জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিল মনির। সেখানে তিনি রিয়াদ শহরের একটি বলদিয়া কোম্পানিতে পরিছন্নকর্মী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো গত রোববারও কাজে যায় মনির।
.png)
ঐদিন দুপুরের দিকে রাস্তার পাশে পরিছন্নতার কাজ করছিলেন তিনি। এসময় পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনিরের মা-বাবা, ভাই-বোনসহ তার স্ত্রী ও মনিরা আক্তার নামে ছয় বছর বয়সী এক মেয়ে রয়েছে বলে মনিরের এক সহকর্মী সূত্রে জানা গেছে।