রোববার দুপুরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী একই এলাকার ইসহাক আলীর ছেলে।
জানা যায়, রোববার দুপুর ১টার দিকে আকবর আলী পাশের পূর্ব সমশ্চুড়া গ্রামের মাঠে বোরো ধানক্ষেতে কাজ করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইকোপার্ক সংলগ্ন চৌকিদার বাড়ির কাছে পৌঁছালে পশ্চিম সমশ্চুড়া এলাকার দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আকবর। স্থানীয়রা আকবর আলীকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।