শনিবার সন্ধ্যায় সদর দক্ষিণের পশ্চিম জোড়কাননের ফুলতলীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মনির।
তিনি জানান, মদিনা নামক একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে ২ জন ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সিএনজিটি থানায় নিয়ে যাওয়া হয়।
.png)
নিহতরা হলেন উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও মাটিয়ারা গ্রামের বাসিন্দা আমানুল্লাহ মজুমদার ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার।
আহতরা হলেন নিহত ফাতেমা আক্তারের ছেলে মো. জুনাইদ, মাটিয়ারা এলাকার শাহেদ, শিফাত ও অটোরিকশাচালক মো. আশিক।