ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ প্রবাস জীবন ]

যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৪:০৯, ৯ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
ডা. মুস্তাফিজুর রহমান

যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মুস্তাফিজুর রহমান নামে এক বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার দেশের বাড়ি ময়মনসিংহ।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় কানেকটিকাট অঙ্গরাজ্যে হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

করোনা সংক্রমণের পর থেকে দীর্ঘ এক মাস তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কানেকটিকাটের সাউথ উইন্ডজোর শহরে বসবাস করতেন। তিনি হার্টফোর্ড হাসপাতাল ও ইস্ট হার্টফোর্ডের সাফা মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী লুলু রহমান ও ছেলে রাইদসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শনিবার দুপুর ১টায় কানেকটিকাটের ইনফিল্ডের মুসলিম কবরস্থান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই মরদেহ দাফন করা হবে বলে কানেকটিকাট প্রবাসী গোলাম আহমেদ জানিয়েছেন।

প্রয়াত ডা. মুস্তাফিজুর রহমান লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!