ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

কুয়েতে নিজ ঘরে মিলল মা-মেয়ের মরদেহ

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০০:৩৮, ২৯ আগস্ট ২০২০
কুয়েতে নিজ ঘরে মিলল মা-মেয়ের মরদেহ
ফাইল ছবি

কুয়েতে বাংলাদেশি এক নারী ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির জিলিপ অঞ্চলে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

শুক্রবার কুয়েতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিলিপ এলাকায় মা ও মেয়ে বাড়িতে একা থাকতেন। গতকাল রাতে ছুরি দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনিসুজ্জামান বলেন, পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তার কাছ থেকে জেনেছি, রাতে ওই মা-মেয়েকে হত্যা করা হয়েছে। সকালে তাদের মরদেহ ওই বাসায় পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!