ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাস্তায় জুমার নামাজ আদায় করলেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:০৮, ১ ডিসেম্বর ২০২৪
রাস্তায় জুমার নামাজ আদায় করলেন আতিফ আসলাম
আতিফ আসলাম

বিশ্বজুড়ে অগণিত দর্শক ছড়িয়ে ছিটিয়ে আছে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের। বাংলাদেশেও এ সংখ্যা নেহাত কম নয়। শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে শ্রোতা-দর্শকদের মাতান তিনি।

বাংলাদেশে এসে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে উঠেছিলেন আতিফ আসলাম। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন তিনি। রাস্তার পাশেই মাস্ক পরিহিত অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকেও ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

Advertisement

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। ধারণা করা হচ্ছে, খিলক্ষেতের আশপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ আদায় করেছেন তিনি।

এদিকে পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণে প্রশংসা করছেন নেটিজেনরা।

শুক্রবার ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে রাত ৯টায় মঞ্চে ওঠেন আতিফ আসলাম। পরে টানা তিন ঘণ্টা ননস্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তোলেন এই গায়ক। যদিও আয়োজকদের সঙ্গে ১ ঘণ্টা ২০ মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল আতিফ আসলামের। কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে বেশি সময় গান করেন এই গায়ক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!