ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশে আতিফ আসলামের কনসার্ট নিয়ে সাইবার হামলার রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ২৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশে আতিফ আসলামের কনসার্ট নিয়ে সাইবার হামলার রহস্য উদঘাটন
সংগৃহীত ছবি

জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারো ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন। আগামী ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে “ম্যাজিকাল নাইট ২.০” শিরোনামের এই বিশেষ কনসার্ট। এই কনসার্টকে কেন্দ্র করে সাইবার আক্রমণের মাধ্যমে “টিকেট টুমরো” প্ল্যাটফর্মে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটন করেছে সিআইডি।

এ ঘটনায় সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে ‘টিকেট টুমরো’ প্ল্যাটফর্ম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

Advertisement

সিআইডি জানিয়েছে, সাইবার আক্রমণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমান (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, এই আক্রমণের সঙ্গে অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান টিকিফাই জড়িত।

সিআইডি আরো জানায়, এই আক্রমণের উদ্দেশ্য ছিল কনসার্ট আয়োজনকারী প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস এবং টিকেট টুমরোর সুনাম ক্ষুণ্ন করা। তথ্য ফাঁসের জন্য তারা ‘ফার্দীন আলম সিএসই’ নামক একটি ফেইক অ্যাকাউন্ট ব্যবহার করে।

গ্রেফতারকৃত আরিফ আরমান তার জবানবন্দিতে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। এতে অ্যাডভেন্টর গ্লোবালের চেয়ারম্যান মোজাম্মেল হক জনি এবং টিকিফাই-এর সিটিও আবদুল্লাহ আল মামুনের নাম উঠে এসেছে। বর্তমানে তারা সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক জনি ও টিকিফাই এর সিটিও আবদুল্লাহ আল মামুন

এর আগে, এ বছরের এপ্রিলে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আতিফ আসলাম ঢাকায় পারফর্ম করেছিলেন।

ট্রিপল টাইম কমিউনিকেশনস আয়োজিত এই কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরাও। গত ১৮ অক্টোবর থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু করলে, মাত্র পাঁচ দিনেই সব টিকেট বিক্রি সম্পন্ন হয়।

আগামী ২৯ নভেম্বর কনসার্টটি বিকেল ৫টায় শুরু হবে, আর দর্শকদের জন্য গেট খোলা হবে দুপুর ১টায়। যদিও পরিকল্পনা ছিল একটি প্রেস কনফারেন্সের, তবে চলমান পরিস্থিতির কারণে সেটি স্থগিত করা হয়েছে।

আতিফ আসলাম এরইমধ্যে তার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন, “বাংলাদেশ, আমি আসছি।” 

এই কনসার্ট ঘিরে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে, আর আয়োজকরাও সফল একটি সন্ধ্যা উপহার দিতে প্রস্তুত।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!