ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঢাকায় পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্ট স্থগিত

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১১, ২৭ সেপ্টেম্বর ২০২৪
ঢাকায় পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্ট স্থগিত
ফাইল ছবি

পাকিস্তানি ব্যান্ড দল জালকে নিয়ে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে কনসার্টটি স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছেন এই তথ্য।

আজ (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিটের  ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। এতে অংশ নিতে পাকিস্তানি জাল এখন ঢাকাতেই অবস্থান করছেন। কথা ছিল কনসার্টে ব্যান্ডটি তাদের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে। এই কনসার্টে আরো থাকবে অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।

কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে কনসার্টটি স্থগিত করার বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!