প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঐ তরুণী সালমানকে বিয়ে করতে নাছোড়বান্দা। তাকে বিয়ে না করে তিনি কিছুতেই পানাভেল ছেড়ে যাবেন না। স্থানীয়রাই পরে অচেনা ঐ তরুণীকে পুলিশের হাতে তুলে দেন। তারপর থেকেই সন্দেহ উঁকি দিয়েছে, এটা সালমানকে খুনের নতুন কোনো টোপ নয়তো?
রোববার সালমান তার খামারবাড়িতে ছিলেন না। ফলে, ঘটনা বড় আকার ধারণ করার আগেই স্থানীয়রা তাতে হস্তক্ষেপ করেন। তাদের কাছে ঐ তরুণী দাবি করেন, তিনি সালমান খানের অন্ধ ভক্ত। অনেক দিনের স্বপ্ন, তাকে বিয়ে করবেন। তিনি সালমানের ‘বিং সালমান’ গ্রুপের সমর্থক।
.png)
স্বপ্নপূরণ করতেই তার পানাভেলে আসা। নিজের ইচ্ছে সফল না করে তিনি এখান থেকে যাবেন না। খামারবাড়িতে ঢুকতে না পেরে তিনি বাড়ির সামনেই বসে পড়েন। হট্টগোল শুরু করে দেন। এরপরই খবর পেয়ে পুলিশ আসে। তাকে আটক করে নিয়ে যায় পানাভেল তালুকা থানায়। সেখান থেকে ঐ তরুণীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেয় তারা।
কৃষ্ণসার হরিণ হত্যার পরই লরেন্স বিষ্ণোর নিশানায় সালমান। এখন পর্যন্ত তাকে একের পর এক খুনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্প্রতি মুম্বাই পুলিশ জানিয়েছে, পানাভেল খামারবাড়িতেই তাকে হত্যার নতুন ছক কষেছিল ঐ গ্যাং।