ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘কপিল শর্মা শো’ ঘিরে চাঞ্চল্যকর তথ্য, তরুণীকে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২৮ মে ২০২৪
‘কপিল শর্মা শো’ ঘিরে চাঞ্চল্যকর তথ্য, তরুণীকে ধর্ষণের অভিযোগ
ফাইল ছবি

ভারতের যে টিভি শো দেখার জন্য মুখিয়ে থাকে অসংখ্য দর্শক এবার সেই শো ঘিরেই অভিযোগ উঠেছে চাঞ্চল্যকর। জানা গেছে, ‘দ্য কপিল শর্মা শো’তে এক তরুণীকে কাজের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে! সেই প্রেক্ষিতে ২৬ বছর বয়সী ওই তরুণী মামলা করেছেন।

ভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মুম্বাই পুলিশের কাছে মামলা দায়েরের পর অভিযুক্ত আনন্দ সিং নামের কাস্টিং এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঘটনার শিকার হওয়া ওই নারী বেশ কিছুদিন আগে অনলাইন মাধ্যমে পরিচিত হন আনন্দ সিংয়ের সঙ্গে। অভিযুক্ত তাকে তখন জানান, তার সঙ্গে বলিউডের বড় বড় ব্যক্তির পরিচয়। তিনি কপিল শর্মা শোতে যুক্ত করে দেয়ার বিষয়েও আশ্বাস দেন।

Advertisement

অভিযুক্ত আরো জানান, যদি তার অডিশন ভালো হয়, তাহলে তিনি শোয়ের কাস্টিং ডিরেক্টরের কাছে নিয়ে যাবেন। এরপর এই নারী প্রাথমিক অডিশনের জন্য গিয়েছিলেন আনন্দর বাসাতে। সেখানে ধর্ষণের ঘটনা ঘটে।

এরপরই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ধারায় একটি মামলা দায়ের করেন ওই নারী। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিয়ে কপিল শর্মা বা এই শোয়ের সংশ্লিষ্টরা কেউ এখনো কোনো মন্তব্য করেনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!