তবে এবার অন্য কারণে আলোচনায় এসেছেন পূজা। মুম্বাইয়ে আরব সাগরের তীরে বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি, যার বর্তমানমূল্য ৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা)!
পূজার নতুন এই বাড়ি মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায়। সেখানে থাকেন সালমান খানের মতো সুপারস্টাররা। পূজার বাড়িটি আরব সাগরের তীরে ৪ হাজার বর্গফুট জায়গায় নির্মিত। শিগগিরই নতুন বাড়িতে উঠবেন নায়িকা।
.png)
পূজা হেগড়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। সেজন্যই এটা কিনেছেন পূজা। এছাড়া বাড়ির ভেতরের নকশায়ও রয়েছে আভিজাত্যের ছাপ।
বর্তমানে ‘দেবা’ নামে একটি সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পূজা। রোশান অ্যান্ড্রুস নির্মিত সিনেমাটিতে পূজার বিপরীতে আছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। আগামী ১১ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।