সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে চেন্নাইতে মৃত্যু হয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কে জে জয় এর আগে স্ট্রোক করেছিলেন। স্ট্রোকের পর অধিকাংশ সময় বাড়িতে কাটিয়েছেন তিনি। আর সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
.png)
কে জে জয়ের মৃত্যুতে এফইএফকেএ ডিরেক্টরস ইউনিয়ন এবং মালয়ালম প্লেব্যাক গায়ক-কাম কম্পোজার এমজি শ্রীকুমার শোক প্রকাশ করেছেন। শ্রীকুমার সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক শোক বার্তায় বলেন, জয়ের মৃত্যুতে আন্তরিক সমবেদনা আমার। শান্তিতে থাকুক তার আত্মা।
দক্ষিণী ফিল্মের এই টেকনো-মিউজিশিয়ান তারকা ক্যারিয়ারে ১২টি হিন্দি সিনেমাসহ প্রায় দুই শতাধিক সিনেমায় কাজ করেছেন। প্রথমবারের মতো দক্ষিণ ভারতীয় সিনেমায় কী-বোর্ড ব্যবহার করে প্রযুক্তি ব্যবহারের প্রবণতা শুরু করার কারণে টেকনো-মিউজিশিয়ানের ট্যাগ পেয়েছিলেন এই কে জে জয়।
কে জে জয়ের পরিচালনায় সংগীত থাকা সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ইভান এন্ডে প্রিয়পুত্রন’, ‘চন্দনাচোলা’, ‘আরাধনা’, ‘স্নেহায়মুনা’, ‘মুক্কুভেনে স্নেহিচা ভূতম’, ‘লিসা মাদালসা’ ‘অনুপল্লবী’, ‘সর্পম’ ইত্যাদি। এছাড়া পাঁচ শতাধিক সিনেমায় সংগীত পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন এ বিখ্যাস সুরকার।