দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপ ‘বাবু ৮৮’। গত বছরের শেষে দিকে অপু বিশ্বাসের নাম জড়িয়ে অ্যাপটি ব্যাপক প্রচারণাতেও অংশ নেয়। নতুন বছরের শুরুতে অ্যাপটিতে অপু বিশ্বাসের একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়।
তবে বিষয়টি বেমালুম অস্বীকার করেছেন অপু। ওই ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন তিনি। আরো জানিয়েছেন তিনি কোথাও এমন ভিডিও পোস্ট করেননি। সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘আমি খুবই বিব্রত বোধ করছি। ওই ভিডিওটি ভুয়া। আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন?’
.png)
তবে বিব্রতবোধ করলেও ভিডিওটি যে ভুয়া এমন কোনো তথ্য জোরালোভাবে জানাতে পারেননি অপু। ভিডিওটিতে অপুর কণ্ঠ পরিবর্তন বা লিপ রিডিংয়ে অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়নি। বরং তাকে বেশ সাবলীল মনে হয়েছে।