ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার ব্যবসা করবেন অপু বিশ্বাস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬, ৩ জানুয়ারি ২০২৪
এবার ব্যবসা করবেন অপু বিশ্বাস
ছবি: অভিনেত্রী অপু বিশ্বাস

নতুন বছরে অভিনয়, প্রযোজনার পাশাপাশি ব্যবসাতে সময় দেবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন অনেক সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন বলে জানান এই অভিনেত্রী।

অপু বলেন, সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি চলতি বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।

এই অভিনেত্রী আরো বলেন, এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।

Advertisement

তবে নতুন ব্যবসার পরিকল্পনার বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অপু বিশ্বাস। তিনি বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সবকিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এ ঘোষণা খুব শিগগিরই আসবে।’

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!