ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র: ধীরে বহে মেঘনা (১৯৭৩) 

সাইফুল হক
প্রকাশিত: ১১:১৭, ১৩ ডিসেম্বর ২০২৩
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র: ধীরে বহে মেঘনা (১৯৭৩) 
ফাইল ফটো

ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটি রচনা এবং পরিচালনা করেছেন আলমগীর কবির এবং এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত।

এই চলচ্চিত্রে অভিনয়ে ছিলেন ববিতা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ খান প্রমুখ। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন সুচন্দা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশ ফিল্মস্ ইন্টারন্যাশনাল এবং পরিবেশনা করেছে স্টার ফিল্ম ডিস্ট্রিবিউশন। চিত্রগ্রহণ করেছেন অরুণ রায়, এম এ মোবিন এবং কমল নায়েক। প্রাথমিকভাবে ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের মূল পরিকল্পনা করেছিলেন জহির রায়হান।

ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের গান রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুরারোপ করেছেন সমর দাস। সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। এই চলচ্চিত্রে দুইটি গান সংযুক্ত হয়েছে এবং তাতে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়।

২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র তালিকায় সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে ৮ নম্বর অবস্থানে স্থান পেয়েছে ধীরে বহে মেঘনা।

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!