চলচ্চিত্রটি শুরু হয় গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দিয়ে। পরের দৃশ্যে দেখা যায় হাসি নামে একটি মেয়েকে ও তার বড় ভাই শাহেদকে যিনি একজন ভাস্করশিল্পী। শাহেদের বোন শাহেদের খুব আদরের, শাহেদ কোনও ভাস্কর্য বানালে হাসি তার ভাইকে ছড়া বানিয়ে গান শুনাতো। একদিন শাহেদের বাড়িতে সন্ধ্যা নামে এক মেয়ে আসে। সন্ধ্যা শাহেদের ভক্ত, সেও শাহেদের মত শিল্পী হতে চায়। সন্ধ্যা শাহেদের ঘরে শাহেদের হাতে তৈরি কিছু মূর্তি ও ভাস্কর্য নাড়িয়ে দেখে, তখনই দুর্ঘটনা ক্রমেই সন্ধ্যার হাত থেকে মাটির পুতুল পড়ে ভেঙে যায়, যেটি দেখে শাহেদ প্রচণ্ড রেগে যায় এবং সন্ধ্যাকে অপমান করে তাড়িয়ে দেয়।
২৫ মার্চ ১৯৭১। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর চালায় বর্বরোচিত গণ্যহত্যা; মসজিদ, মন্দির ধর্মীয় উপাসনালয় মানুষের ঘরবাড়ি তাদের নির্মমতা ও অত্যাচারের শিকার। শাহেদের বোন হাসিকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী। যা দেখে শাহেদ ভেঙে পড়ে। হাসির মৃতদেহে রক্ত দিয়ে আঁকা বাংলাদেশের মানচিত্র দেখে আর মানুষের এই নির্মম অবস্থা দেখে শাহেদ মুক্তিযুদ্ধে যাবার সিদ্ধান্ত নেয়। শাহেদ মুক্তিবাহিনীর ক্যাপ্টেন এবং সেক্টর ইনচার্জের দায়িত্ব পায়। শাহেদ ও তার গেরিলা দল বহু আক্রমণে সফল হয়। দেশ স্বাধীন হলে শাহেদ বুঝে উঠতে পারেনা সে কোথায় যাবে কী করবে? ঠিক সেই মূহুর্তেই একটি গাছের নিচে বিশ্রাম নেবার সময় এক মেয়ের চিৎকার শুনতে পায় শাহেদ।
.png)
অন্ধকারে লাইট মেরে শাহেদ চিনতে পারে সেই মেয়েকে যে মেয়ে তার বাড়িতে পুতুল ভেঙে ছিলো। সেখানেই উপস্থিত হয় সন্ধ্যার বড় ভাই ডাক্তার মাসুদ যিনি পূর্বে সেনাবাহিনীর মেজর ছিলেন। মাসুদের কাছে শাহেদ জানতে চায় সন্ধ্যার এই অবস্থার কারণ। জবাবে মাসুদ বলে সন্ধ্যা পাকবাহিনীর নির্যাতনের শিকার। শাহেদকে দেখার পর থেকে সন্ধ্যা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। শাহেদ দুটি কারণে সন্ধ্যার কাছে ক্ষমা চায়। মাসুদকে শাহেদ প্রতিশ্রুতি দেয়ে সন্ধ্যাকে সুস্থ করার।
একদিন শাহেদ ভাবতে ভাবতে তার মৃত ছোট বোন হাসির একটি ভাস্কর বানায়, সন্ধ্যা জানতে চায় কে? শাহেদ বলে, ওর নাম হাসি। সন্ধ্যা মনে করে এটি বুঝি শাহেদের প্রেমিকা। সন্ধ্যার মনে প্রচুর অশান্তি হয়। পরে শাহেদ সন্ধ্যাকে বলে হাসি তার কী হয়। সব শুনে লজ্জায় আর অপমানে আত্মহত্যা করতে যায় সন্ধ্যা। তার আগে শাহেদ চলে এসে অনেক কষ্টে সন্ধ্যাকে এই আত্মহত্যা থেকে বের করে আনে। চলচ্চিত্রটি শেষ হয় একটি লেখা দিয়ে “শেষ নয় শুরু”।
এই চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেন সলিল চৌধুরী। এছাড়া গানে কণ্ঠ দিয়েছেন লতা মুঙ্গেশকর, মান্না দে ও সবিতা চৌধুরী। এই ছায়াছবির ‘দাদাভাই মূর্তি বানাও’ গানটি বেশ জনপ্রিয়তা পায়।