মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত সূত্রে এ তথ্য জানা যায়।
গত রোববার শাকিব খানের সমনের জবাব দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাকিব খানের আইনজীবী সময়ের আবেদন করেন। সর্ব শেষবারের মতো সময় পেছানোর আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৯ নভেম্বর সমনের জবাব দাখিলের দিন ধার্য করেন।
.png)
গত ৩০ এপ্রিল আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানির এ মামলাটি করেন রহমত উল্লাহ।
এর আগে গত ১৬ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে রহমত উল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। তবে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।
তার আগে গত ২৩ মার্চ চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। এরপর ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব। আদালত মামলার অভিযোগের বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।