ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিব খানের বলিউড নায়িকা সোনাল চৌহান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ৬ অক্টোবর ২০২৩
শাকিব খানের বলিউড নায়িকা সোনাল চৌহান
ছবি: শাকিব খান ও সোনাল চৌহান

ঢালিউডের কিং শাকিব খান। তাকে নিয়ে ‘দরদ’ সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। এতে তার বিপরীতে বলিউডের অনেক নায়িকার নাম শোনা গেলেও অবশেষে সিনেমাটিতে তার বিপরীতে চূড়ান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যিনি প্রভাস অভিনীত ‘আদি পুরুষ’ সিনেমাতে ছিলেন।

এই অভিনেত্রী সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত থাকছেন ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

‘দরদ’ সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু মালায়লাম এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে।

Advertisement

এর আগে পরিচালক অনন্য মামুন ‘নবাব এলএলবি’ নামের সিনেমা শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন। দরদ নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না নির্মাতা। তবে সূত্র জানাচ্ছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে।

২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সোনালের। এরপর তেলুগু, কন্নড় ও তামিল ভাষার বেশকিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!