ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৮, ৩০ আগস্ট ২০২৩
সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস
ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তার ভক্ত। প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েকদিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন। এবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই ‘ঢালিউড কুইন’।

অপু বিশ্বাস জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।

টিউলিপ ও জয়া এন্টারটেইনমেন্টের কর্নধার আলমগীর আহমেদ জানান, সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা। সেখানে পার্ফম করবেন অপু। এতে আরো অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী, রাহি।

Advertisement

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। সরকারি অনুদানের সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!