সূত্র জানায়, রাজ তার বাসায় অবস্থান করছেন। গতকাল শুক্রবার রাতে দুর্ঘটনার স্বীকার হয়েছিলেন এ নায়ক। রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি।
এদিকে রাজের আহত হওয়ার খবর প্রকাশের পর পরীমনিও একটি ছবি দিয়ে জানান, তিনি হাসপাতালে। নিজের ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা গেছে, ক্যানুলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।
.png)
এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমনি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন। যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।
ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমনি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমনির বাসা থেকে।