কিশোরী টে জানান তিনি নিরাপদ আছেন এবং বেঁচেও আছেন। র্যাপার আরো জানান, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়িয়ে দিতে ব্যবহার করা হয়।
এক বিবৃতিতে মিডিয়াকে র্যাপার লিল টে জানান, আমি নিশ্চিত করতে চাই যে আমার ভাই এবং আমি বেঁচে আছি। কিন্তু আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি। ভাষা খুঁজে পাচ্ছি না নিজের মনের ভাব সঠিক ভাবে বলার জন্য। গত ২৪ ঘণ্টা খুবই যন্ত্রণাদায়ক ছিল আমাদের জন্য। সারাদিন, আমার প্রিয়জনদের কাছ থেকে অবিরাম হৃদয়বিদারক, অশ্রুসিক্ত ফোন কলে বোমাবর্ষণ চলেছে। আর আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করে চলেছিলাম।
.png)
তিনি আরো বলেন, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা হ্যাকড করা হয়েছিল। এরপর আমাকে নিয়ে বিভ্রান্তিকর ভুল তথ্য এবং গুজব ছড়িয়ে দেওয়া হয়। এমনকী আমার নামটাও ভুল ছিল। আমার আইনি নাম টে তিয়ান, ক্লেয়ার হোপ নয়।
এর আগে লিল টের ইনস্টাগ্রামে লেখা হয়েছিল, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় ক্লাইরে আমাদের ছেড়ে হঠাৎ করে চলে গেছে, এই মৃত্যু মর্মান্তিক। আমরা কেউ এটা আশা করিনি, আমরা শোকস্তব্ধ। ওর ভাইয়ের মৃত্যু আমাদের এই শোককে আরও গভীর করে তুলেছে।’ এর একদিন পরই লিল টে জানালেন তিনি মারা যাননি। তিনি ও তার ভাই সম্পূর্ণ নিরাপদ আছেন।