জানা গেছে, অনেকের মতো নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। ঐ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ তারকারাও উপস্থিত ছিলেন। জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই উপস্থিত ছিলেন শাকিব-অপুও।
বর্তমানে শাকিব-অপু দুজনই রয়েছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে নিউ ইয়র্কের রাস্তায়।
.png)
এদিকে, তাদের একসঙ্গে দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে আবারো একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান?
সম্প্রতি, শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি দেশে বিদেশে ভালো ব্যবসা করছে। আর এ কারণে ঢাকাই সিনেমার এ শীর্ষ নায়ক অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছেন।
ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পায়। সেজন্য ২ জুলাই থেকেই যুক্তরাষ্ট্রে আছেন শাকিব খান। ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাস। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।