সম্প্রতি নিজের বিয়ে থেকে সহ-অভিনেতাদের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা।
পূজা চেরী নিজের বিয়ের প্রসঙ্গে বলেন, আমি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আর যখন বিয়ে করব, তার পর থেকে আমাকে ক্যামেরার সামনেও দেখা যাবে না। এটা সব সময় বলি। তাই বলে এমন নয় যে, আমি এখনই বিয়ে করে ফেলছি। আমি ভাল ভাল কাজ করতে চাই। ভাল ভাল কাজ দর্শকদের উপহার দিয়ে তবেই চলচ্চিত্রকে বিদায় জানাব।
.png)
এমনিতেই বুবলী-অপুকে নিয়ে ত্রিকোণ সম্পর্কে রয়েছেন শাকিব খান। এর মাঝেই শাকিবের সঙ্গে বার বার নাম জড়িয়েছে পূজার। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদৃতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশে শাকিব খান, সিয়াম, রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তা হলে তো ভাল। তার মানে আমরা পর্দায় ভাল কাজ করছি।
‘লিপস্টিক’ ছবিতে কাজ করার কথা ছিল টলি অভিনেত্রী দর্শনা বণিকের। তবে দর্শনার দাবি, গল্পকারের থেকে কুরুচিকর প্রস্তাব পাওয়ায় ছেড়েছেন সে দেশের কাজ। এই মুহূর্তে সেই ছবিতে মুখ বদল ঘটেছে। দর্শনার জায়গা নিয়েছেন পূজা চেরী।