ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বন্ধুদের বাসায় সেমাই খেতে যাওয়া ছিল মজার স্মৃতি: বুবলী

এম আর রুবেল
প্রকাশিত: ১৭:১৯, ২৬ জুন ২০২৩
বন্ধুদের বাসায় সেমাই খেতে যাওয়া ছিল মজার স্মৃতি: বুবলী
শবনম ইয়াসমিন বুবলী। ছবি: ডেইলি বাংলাদেশ

এবার ঈদে মুক্তি পেতে চলেছে ছয়টি সিনেমা। তার মধ্যে দুটি সিনেমাতে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী। একটি হলো ‘প্রহেলিকা’ ও অন্যটি ‘ক্যাসিনো’। দুটি সিনেমায় তার বিপরীতে রয়েছেন মাহফুজ আহমেদ ও নিরব হোসেন। ঈদের পরিকল্পনা ও স্মৃতি নিয়ে ডেইলি বাংলাদেশের মুখোমুখি হন এই অভিনেত্রী। 

ঈদের দিনের পরিকল্পনা জানিয়ে বুবলী বললেন, এবার ঈদে যেহেতু দুটি সিনেমা মুক্তি পাবে তাই সিনেমা নিয়ে তো ব্যস্ততা থাকবেই। একই সঙ্গে বীরের জন্য স্পেশাল কিছু করার আছে। আমার বীরকে নিয়েই থাকব এবার। 

ছোট বেলায় গরুর হাঁটে গিয়েছিলেন কিনা প্রশ্নের জবাবে এই নায়িকা আরো জানান, না কখনো যাওয়া হয়নি তবে কোরবানির গরু যখন বাসায় নিয়ে আসা হয় তখন নাম রেখে দেই। এটা প্রতিবারই হয়। 

Advertisement

এবারের কোরবানির গরুর নাম কি জানতে চাইলে বুবলী বলেন- মহারাজ নাম রেখেছি। এর আগে পঙ্খিরাজ, বাহাদুর নাম ছিল।

ছোট বেলার ঈদের স্মৃতি চারণ করে এই অভিনেত্রী আরো জানান, ছোট বেলায় ঈদের মাঠে যেতাম দল বেঁধে। বন্ধুদের সঙ্গে ঘুরে বেরাতাম। বন্ধুদের বাসায় সেমাই খেতে যাওয়া ছিল মজার স্মৃতি। 

প্রহেলিকা ও ক্যাসিনো সিনেমা নিয়ে বেশ আশাবাদী এই নায়িকা। বললেন- সিনেমা দুটির গল্প, নির্মাণশৈলী ও কনসেপ্ট একেবারেই আলাদা। দুটি সিনেমা আমার কাছে দুই চোখের মতো। দর্শকদের বলব সিনেমা দুটি দেখুন আপনাদের আগেও হতাশ করিনি এবারও করব না।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!