সবুজ গোলাপি সালোয়ার কামিজে সেজেছিলেন নায়িকা। রুপালি জরির কাজের সঙ্গে মিলিয়ে কানে রুপালি দুলও পরেছিলেন সারা। হালকা ব্যাকব্রাশ করে চুল খোলা রেখেছিলেন তিনি।
কলকাতা গিয়েই মিষ্টিতে মজেছেন সারা। কামড় বসিয়েছেন টক-ঝাল ফুচকাতেও। এরপর সারা আবদার করেন ঝালমুড়ির, চেখে দেখেছেন দইও। সব মিলিয়ে জমজমাট ছিল সারার কলকাতা সফর।
.png)
জানা যায়, একটি গয়নার দোকানের দাওয়াতে কলকাতায় এসেছিলেন সারা। এরপরে অবশ্য নায়িকা মজেন কলকাতার মেজাজে।
আগামী ২ জুন মুক্তি পাবে সারা-ভিকির নতুন ছবি 'জারা হাটকে জারা বাচকে'। আর এই ছবি মুক্তির আগেই আজমির শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন বলিউডের এই দুই নায়ক-নায়িকা। সেখানে গিয়ে তারা ছবির প্রচার তো করলেনই, সেই সঙ্গে মিশে গিয়েছিলেন স্থানীয়দের সঙ্গেও।