ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বুবলীর জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ২০ মে ২০২৩
বুবলীর জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি?
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। এমনিতেই তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, তারওপর ‘কাদা ছোড়াছুড়িতে’ সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

শুক্রবার সন্ধ্যায় এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের শাকিব খান প্রসঙ্গে শবনম বুবলী বলেছেন, ‘ওই (শাকিব খান) নামটি আর আমি মুখে আনতে চাই না। এই নায়ককে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’

শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে বুবলী বলেন, ‘উনি (শাকিব) বলেন, আমাকে না কি উনার বাসা থেকে বের করে দিয়েছেন। নিজের সন্তানের মাকে বাসা থেকে বের করে দেওয়া কী কোনো পুরুষের পুরুষত্ব। তিনি সম্পর্ক রাখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি। বাইরের মানুষকে বারবার জানানো তো কোনো সমাধান না।’

Advertisement

তিনি বলেন, ‘কিছুদিন পরপর উনি আমাকে আক্রমণ করছেন। ওনার মনোযোগ থাকে সবসময় আমাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। বারবার এরকম হচ্ছে তাই এটার একটা সমাধান হওয়া উচিত। আমি আমার অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কারণ আমার আত্মসম্মানবোধ সবার আগে।’

শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে বুবলী বলেন, ‘উনি (শাকিব) বলেন, আমাকে না কি উনার বাসা থেকে বের করে দিয়েছেন। নিজের সন্তানের মাকে বাসা থেকে বের করে দেওয়া কী কোনো পুরুষের পুরুষত্ব। তিনি সম্পর্ক রাখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি। বাইরের মানুষকে বারবার জানানো তো কোনো সমাধান না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই চিত্রনায়িকা বলেন, ‘শাকিব নিজের সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট অভিযোগে অভিযুক্ত করেছেন। এভাবে সাহসী হতে চেয়েছেন তিনি। সেই সঙ্গে পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছেন। এতে কী তার পৌরুষ প্রমাণিত হবে?’

উল্লেখ্য, বর্তমানে দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে দাম্পত্যকলহ চলছে শাকিব খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সন্তানের কারণে যা করণীয়, শুধুমাত্র ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়। সেই সঙ্গে বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে শাকিব বলেন, ‘বুবলীকে আমার সঙ্গে অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও আর দেখা যাবে না। কারণ, আর কোনো দিন বুবলীর সঙ্গে কোনো সিনেমায় স্ক্রিন শেয়ার করতে চাই না।’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!