ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সুখবর দিলেন বুবলী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ১৮ মে ২০২৩
সুখবর দিলেন বুবলী
বুবলী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের অভিষেকেই ‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছেন দর্শকদের। এরপর আর ফিরে তাকাতে হয়নি। পরপর কয়েকটি সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন শাকিব-বুবলী জুটি।

পর্দায় এই জুটির রসায়ন থাকলেও এক সময় জানা যায়, বাস্তবেও জুটিবদ্ধ হয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ার পোস্টে একমাত্র ছেলে শেহজাদ খান বীরকেও প্রকাশ্যে নিয়ে আসেন তারা। তবে শাকিবের সঙ্গে বিয়ে হয়েছে, বুবলীর এমন দাবির পর থেকে ধোঁয়াশা ছিল তাদের সম্পর্ক নিয়ে।

বুবলী বারবার বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যালে শাকিবকে স্বামী হিসেবে দাবি করেছন, অন্যদিকে ঢালিউড তারকা প্রতিবারই জানিয়েছেন- বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি ফের উঠে আসে সংবাদমাধ্যমে। অনেকটাই যেন দ্বন্দ্বে রয়েছেন তারা!

Advertisement

চিত্রনায়িকা বুবলীর ব্যক্তিজীবন যেমনই কাটুক না কেন, এসবের মধ্যেও কাজ থেকে বিরত নেই তিনি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার সুবাদে এবার সুখবর জানালেন দর্শক-শুভাকাঙ্ক্ষীদের।

বুধবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বুবলী লেখেন, পবিত্র ঈদুল আজহায় সিনেমা “প্রহেলিকা” আসছে। পাশাপাশি পোস্টে সিনেমার একটি পোস্টারও জুড়ে দিয়েছেন এ নায়িকা।

প্রসঙ্গত, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!