ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পরও সেই অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। তবে এ বার অর্পিতার বাড়ির ঈদের অনুষ্ঠানে হাজির হওয়ার পর, অভিনেত্রীকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। বলা হচ্ছে, তিনি নাকি অন্তঃসত্ত্বা।
অভিনেত্রীর পরনে ঢিলেঢালা পোশাক দেখেই সন্দেহ প্রকাশ করেছেন নেটদুনিয়ার একাংশ। কেউ প্রশ্ন তুলেছেন, ক্যাটরিনা কি সন্তানসম্ভবা?, কারো মতে, আজকাল আর শরীরচর্চা কেন্দ্রের বাইরে দেখা যায় না ওকে। কেউ বলেছেন, দেখে তো মনেই হচ্ছে যে উনি অন্তঃসত্ত্বা।
.png)
তবে এই প্রথম নয়, ভিকির সঙ্গে বিয়ের পর বিভিন্ন সময় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়িয়েছে। কিন্তু এবারেও কি পুরোটা গুজব, না কি নেটাগরিকদের অনুমান সত্যি হবে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে।
দর্শক এর পর ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখবেন ক্যাটরিনাকে। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতে চরিত্রের খাতিরে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী। এবার বাস্তবেও সেই শুভক্ষণ কবে আসবে, আশায় দিন গুনছেন ক্যাটরিনার অনুরাগীরা।