নাটকটির গল্পে দেখা যাবে, তানিয়া বৃষ্টিকে প্রথম দেখাতেই ফিদা হয়ে যায় আরশ। এরপর ক্লাসে দেখা, দেখা থেকে একটু একটু করে কথা বলার চেষ্টা তারপর প্রেমের অফার। বিষয়টি ভালো লাগে না না তানিয়ার। ছেলেটির চালচলন, আচার-আচরণ বখাটেদের মতো লাগে তানিয়ার কাছে। কিন্তু একদিন ভুল ভাঙে তার। যখন জানতে পারে ছেলেটি আসলে মানবিক মানুষ।
যেসব ছেলে টাকার অভাবে পড়তে পারে না, খেতে পারে না, বই কেনার সামর্থ্য নেই তাদের সবাইকে সাহায্য করে আরশ। এসব দেখে ভালো লাগে তানিয়ার। আরও অজানা জানার কৌতূহল নিয়েই মিশতে শুরু করে তানিয়া। একদিন হাঁটু গেড়ে বসে লাল গোলাপ নিয়ে ভালোবাসার প্রস্তাব দেয় আরশ। তানিয়া তা গ্রহণ করে। এরপর আরশের খুশি আর দেখে কে? ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্ধুদের সামনে এক বান্ধবীকে বুকে জড়িয়ে ধরে অভিনয় করে দেখায়। দৃশ্যটি এসে দেখে ফেলে তানিয়া।
.png)
এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনি। আরশ খান, তানিয়া বৃষ্টি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মুন্না আহসান, সিনথিয়া চৌধুরী ও জেসমিন।