ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ব্রেকআপ দিয়ে শুরু ট্রোলিং দিয়ে শেষ, অতীতের ভয়াবহ দিনের কথা জানালেন সারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ৫ মার্চ ২০২৩
ব্রেকআপ দিয়ে শুরু ট্রোলিং দিয়ে শেষ, অতীতের ভয়াবহ দিনের কথা জানালেন সারা
সারা আলি খান

সোশাল মিডিয়া খুললেই সবচেয়ে বেশি চোখে পড়ে ট্রোলিং। নানা কারণে একে অন্যকে কটুক্তি, বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা। চেনা মুখ হলে তো আর কথাই নেই। কিন্তু, এর প্রভাব সেই মানুষটার জীবনে ঠিক কতটা পড়ে তা ভেবে দেখে না কেউই। 

সারা আলি খানও এর বাহিরে নন। অবশেষে তিনি এ নিয়ে মুখ খুলেছেন। ২০২০ সালে লাভ আজ কাল-এ ছবির জন্য প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। সারা বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন কেদারনাথ চলচ্চিত্রের মাধ্যমে। আতরঙ্গি রে-এর মতো চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।

আনন্দ এল রাইয়ের চলচ্চিত্রের আগে, অভিনেত্রীকে ইমতিয়াজ আলীর লাভ আজ কাল-এ দেখা গিয়েছিল। সেই কাজ সবে শুরু হয়েছে এমন সময় অভিনেত্রী একবার কফি উইথ করণে এসেছিলেন। সেখানে নানা প্রশ্নে তিনি জানিয়েছিলেন, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান। এরপর কাজ শুরু হয়। যদিও এই জুটি কখনওই যেমন তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তেমনই তারা গুজব অস্বীকারও করেননি।

Advertisement

একটি সাক্ষাৎকারে সম্প্রতি সারা প্রকাশ করেছেন যে ২০২০ সাল তার জীবনের সবচেয়ে খারাপ সময়। সেই বছরটি ব্রেকআপ দিয়ে শুরু হয়েছিল এবং পরে আরো খারাপ ঘটনা ঘটতে থাকে। এটি একটি খুব খারাপ বছর ছিল। সেই বছরই ট্রোলিং এর শিকার হন এই অভিনেত্রী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!