ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শত কোটিতে পাঠান ওটিটিতে বিক্রি! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৩
শত কোটিতে পাঠান ওটিটিতে বিক্রি! 
পাঠান সিনেমার পোস্টার

পাঠান তাণ্ডবে ভেঙে গেছে বলিউড বক্স অফিসের রেকর্ড। নিজের সিনেমার সব রেকর্ড নিজেই ভাঙেন শাহরুখ খান। মুক্তির প্রথম সপ্তাহে কিং খানের এই সিনেমার আয় ৬৫৪ কোটি রূপি।  

সব রেকর্ড ভেঙে ফেলা পাঠান এখন বলিউডের সুপারহিট ছবি। এসব পুরাতন খবর তবে নতুন খবর হলো, বলিউড বাদশাহ’র এই সিনেমা দেখা যাবে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে। প্রথম সারির এই ওটিটি প্লাটফর্ম শত কোটিতে কিনে নিলো ‘পাঠান’।

ঘনিষ্ঠ সূত্র খবর অনুযায়ী এমনটাই দাবী করছে ভারতীয় গণমাধ্যম। গত চার বছর পর্দায় দেখা যায়নি শাহরুখকে। দীর্ঘদিন পর্দায় না থাকার তৃষ্ণা পাঠান দিয়ে পূরণ করছেন এই তারকা। বলিউড বক্স অফিসের তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনেই শত কোটি রূপির বেশি আয় করেছে পাঠান।

Advertisement

সর্বশেষ গতকাল পর্যন্ত ৬৫৪ কোটি রূপি আয় করেছে বলিউড নতুন সিনেমাটি। ‘পাঠান’ যশরাজ ব্যানারে তৈরি প্রথম ছবি যা প্রথম দিনে সর্ব্বোচ্চ ব্যবসা করেছে। সাফল্যের এই ধারা আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!