বাংলাদেশি সাংবাদিক নুরুজ্জামান লাবুর লিখা উপন্যাস অবলম্বনে ফারাজ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা হানসাল মেহতা। এই সিনেমার মাধ্যমে জুহি বব্বর, আমির আলি, পল্লক লালওয়ানি, আদিত্য রাওয়াল এবং জাহান কাপুরসহ ছয়জন নবাগত অভিনেতা তাদের অভিষেক ঘটতে যাচ্ছেন।
অল মোষ্ট পেয়ার উইথ ডিজে মোব্ববত সিনেমার নির্মাতা অনুরাগ কেশব। এতে প্রধান চরিত্র দেখা যাবে অভিনেত্রী আলেয়া এফ এবং নবাগত কারান মেহতাকে। যেখানে কারাণকে একজন ডিজের চরিত্রে দেখা যাবে। আলেয়া এফ’র প্রথম সিনেমা মুক্তি পায় ২০২০ সালে। সর্বশেষ আলেয়াকে কার্তিক আরিয়েনের বিপরীতে ‘ফ্রেডি’ শিরোনামের একটি সিনেমাতে দেখা যায়।
.png)
রোমান্টিক থ্রিলারধর্মী এই ছবিতে এক দিকে নিজের সৌন্দর্য, অন্যদিকে নিজের অভিনয় ক্ষমতা দেখানোর সুযোগ পান তিনি। অল মোষ্ট পেয়ার উইথ ডিজে মোব্ববত সিনেমার ট্রেলার ইউটিউবে প্রকাশ পাওয়ার ১২ দিনের মাথায় ৫২ লাখের অধিক মানুষ দেখেছেন।
‘হু এম আই’ নামের আরো একটি সিনেমা মুক্তি পেতে চলেছে একই দিনে। পরিচালনা করেছেন শিরেশ খেমারিয়া। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিতেন শর্মা, সুরেন্দ্র রাজন, রিষীকা চাঁদনী প্রমুখ। গত ২৭ জানুয়ারী হু এম আই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও আগামী ৩ ফেব্রুয়ারী ভারতে বিভিন্ন প্রেক্ষাগৃহে এক যোগে মুক্তি পাবে। নিজেকে খুজে পাওয়ার গল্পই হু এম আই।
তবে দেখার বিষয় পাঠান তান্ডবের সামনে কতটা টিকে থাকে বলিউডের এই তিন সিনেমা!